[ দেশজুড়ে ]
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবলীগ নেতার
শামীম রেজা
যশোরে ট্রাকের ধাক্কায় শামীম রেজা নামে ৩৫ বছর বয়সী এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম জেলার ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে যশোরে যাচ্ছিলেন শামীম। নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেলে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। এ ঘটনায় কোনো অভিযোগ না করে শামীমের মরদেহ গ্রামে নিয়ে গেছেন স্বজনরা।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!