ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
কর্ণফুলীতে ভেসে এলো জিন্স-গেঞ্জি পরা লাশ
ফাইল ছবি
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ। রোববার দুপুরে বন্দরের ৫ নম্বর জেটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় জানা যায়নি।
সদরঘাট নৌ-পুলিশের ওসি মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিচয়ও শনাক্ত করা যায়নি। পরনে ছিল হাফ হাতা গেঞ্জি ও জিন্স প্যান্ট। এ ব্যাপারে পার্শ্ববর্তী থানায় যোগাযোগ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!