ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রূপগঞ্জে ৩ প্রতারক আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ৬ সেপ্টেম্বর ২০২১
রূপগঞ্জে ৩ প্রতারক আটক
আটককৃত ৩ প্রতারক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাল পরিচয় পত্র প্রস্তুতকারী ৩ প্রতারককে আটক করেছে র‍্যব। এ সময় তাদের কাছ থেকে জাল পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

রোববার রাতে উপজেলার ভুলতা তাঁত বাজার মার্কেট থেকে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহামুদুল হাসান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দীর্ঘ দিন ধরে একটি প্রতারক চক্র ভুলতা তাঁত বাজার মার্কেটে জাল পরিচয় পত্র তৈরি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯ টারদিকে র‍্যাব-১১ এর একটি দল তাঁত বাজার মার্কেটের  আদর্শ সার্জিক্যাল,  শাকিব কম্পিউটার অ্যান্ড প্রিটিং ও মা কম্পিউটারে অভিযান চালায়। এ সময় জাল সনদপত্র তৈরির কাজে ব্যবহৃত ৩টি সিপিইউ, ৩টি মনিটর, ৩টি স্ক্যানার, ৩টি প্রিন্টার মেশিন, ৩টি হার্ডডিক্স, ৩টি নকল এনআইডি কার্ড ও৪টি ভুয়া সিলসহ প্রতারক ইমদাদুল হক,  ফারুক মিয়া ও পারভেজকে আটক করে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!