ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হালট নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৫, ২৫ আগস্ট ২০২১
হালট নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি সরকারি হালট দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউপির জালালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত জুলহাস মিয়া, আল আমিন, আলমগীর, কাজিম উদ্দিন, ফৌজদার মিয়া, মিনহাজ মিয়া, টিপন মিয়া, জুয়েল মিয়া, আবুল কালাম ও আব্দুস সালামকে স্থানীয় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Advertisement

কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, জালালপুর গ্রামের হাওরের একটি সরকারি হালটের ভোগ দখলকে কেন্দ্র করে ওই গ্রামের আব্দুল হক মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুস সালামের বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য বুধবার সকালে উভয়পক্ষকে নিয়ে গ্রামে একটি সালিশও বসে। কিন্তু সালিশে দুইপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে গ্রামবাসী ওই সালিশ স্থগিত করে দেন। এরই জের ধরে দুপুরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!