ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
রূপগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
কালো ধোঁয়ায় ঢেকে আছে কারখানার চারপাশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী আরেফিন সিদ্দিক।
তিনি জানান, আগুনের খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা-নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এটি একটি ফুড বেভারেজ কারখানা। এখানে জুসসহ কোমল পানীয় তৈরি করা হয়।
আরেফিন সিদ্দিক জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!