[ দেশজুড়ে ]
বেপরোয়া পিকআপ চাপা দিয়ে মারল কিশোরীকে
নিহত সায়মা আক্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের চাপায় এক কিশোরী নিহত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়মা আক্তার সুলতানপুর গ্রামের হামদু চৌধুরীর মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সুলতানপুর চৌরাস্তায় সিলেটগামী বেপরোয়া একটি পিকআপ ভ্যান ওই কিশোরীকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সায়মাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। এ সময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক আব্দুল্লা আল মামুন বলেন, ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুর্ঘটনার পর এলাকার লোকজন ধাওয়া করে পিকআপ ভ্যানটিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে আটক করে। পরে পিকআপকে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!