ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ চাপায় রংমিস্ত্রি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ১০ জুন ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ চাপায় রংমিস্ত্রি নিহত
সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার ধরখায় পিকআপ চাপায় এক সিএনজিচালিত অটো রিকশার যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার সাতপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ 

নিহত জাহাঙ্গীর আলম সরাইল উপজেলার কুট্রাপাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে। এ ঘটনায় আরো তিনজন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন, হারিস, জুমেল ও আশিকুর রহমান।

নিহতের মামা সুজন মিয়া জানান, জাহাঙ্গীর আলম রংমিস্ত্রির কাজ করতেন। কসবায় আশ্রয়ণ প্রকল্পের ঘরের রংয়ের কাজ করতে তার অন্যান্য সহকর্মীদের সঙ্গে দুপুরে সিএনজি যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে ধরখারের সাতপুকুর পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সিএনজিটিকে চাপা দেয়। এতে জাহাঙ্গীরসহ চারজন আহত হয়। তাদের উদ্ধার ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম জানান, পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!