ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালে নিখোঁজ মামার ক্ষতবিক্ষত লাশ, ভাগনে আটক

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ২১ মে ২০২১
খালে নিখোঁজ মামার ক্ষতবিক্ষত লাশ, ভাগনে আটক
লাশ উদ্ধারের পর পাঠানো হচ্ছে মর্গে

বরগুনায় নিখোঁজের তিনদিন পর গোলাম মোস্তফা নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জেলার বামনা উপজেলার ডৌয়াতলা এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

ডৌয়াতলা ডিগ্রি কলেজের অফিস সহকারী (ক্লার্ক) গোলাম মোস্তফা ডৌয়াতলা এলাকার আবদুর রহিম জোমাদ্দারের ছেলে।

এর আগে গত বুধবার রাতে নিখোঁজ হন গোলাম মোস্তফা। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বামনা থানায় একটি জিডি করেন স্বজনরা।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডৌয়াতলা এলাকার চৌকিদার বাড়ি সংলগ্ন খালে গোলাম মোস্তফার লাশ প্রথমে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে বামনা থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ খাল থেকে উদ্ধার করা হয়। মৃতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতের ভাগনে মোহাম্মদ মিজানুর রহমানকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!