ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির আঙিনায় গাঁজার চাষ, খেলেন ধরা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ২০ মে ২০২১
বাড়ির আঙিনায় গাঁজার চাষ, খেলেন ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়ার একটি বাড়ি থেকে ২৪টি গাঁজা গাছের চারা ও ৪০০ গ্রাম শুকনো গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোস্তাক আহমদকে আটক করেছে র‍্যাব। আটক মোস্তাক আহমদ একই এলাকার মৃত ফজল আহমদের ছেলে।

বুধবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৫। 

উল্লিখিত স্থানে গাঁজা বেচাকেনার খবর পেয়ে একটি অভিযানিক টিম ঘটনাস্থলে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় র‍্যাব সদস্যরা মাদক ব্যবসায়ী মোস্তাক আহমদকে আটক করেন। পরে মোস্তাক আহমদের কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৪০০ গ্রাম গাঁজা ও তার বাড়ির আঙিনার একটি জমি থেকে ২৪টি গাঁজা গাছের চারা উদ্ধার করে র‍্যাব।

Advertisement

র‍্যার-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পরে উদ্ধার গাঁজা গাছের চারা ও শুকনো গাঁজাসহ মোস্তাককে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!