ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেপরোয়া পিকআপ চাপা দিয়ে মারল কলেজছাত্রকে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ১৯ মে ২০২১
বেপরোয়া পিকআপ চাপা দিয়ে মারল কলেজছাত্রকে
নিহত ইকবাল হোসেন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র ইকবাল হোসেন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদার তালশারি ডিসি ইকোপার্ক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস উত্তরপাড়ার শহিদুল ইসলামের ছেলে ও দর্শনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ইকবাল হোসেন মোটরসাইকেল যোগে ডিসি ইকোপার্কে দিকে যাচ্ছিলেন। এ সময় শীবনগর এলাকা থেকে আসা আমবোঝাই একটি দ্রুতগামী বেপরোয়া পিকআপ দর্শনা-মুজিবনগর সড়কে উঠার সময় তাকে ধাক্কা দেয়। এতে ইকবাল হোসেন সড়কের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি নিহত ইকবালের আপন চাচাতো ভাইয়ের। তাই তাদের পরিবার থেকে থানায় কোনো অভিযোগ করেনি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!