ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধান মাড়াই মেশিনের ফ্যানে জড়িয়ে প্রাণ গেল শিক্ষকের

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ১৫ মে ২০২১
ধান মাড়াই মেশিনের ফ্যানে জড়িয়ে প্রাণ গেল শিক্ষকের
ধান মাড়াই মেশিন: ফাইল ফটো

কুড়িগ্রামে শনিবার সকালে শনিবার সকালে মেশিনে বোরো ধান মাড়াই করতে গিয়ে আবেদ আলী নামে এক অপসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। জেলা সদরের পাঁচগাচি ইউনিয়নের সিতাইজাড় জাংলী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আবেদ আলী স্থানীয় আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।

শনিবার সকালে অপসরপ্রাপ্ত শিক্ষক আবেদ আলী তার ক্ষেতের বোরো ধান শ্যালোচালিত ধান মাড়াই মেশিন দিয়ে মাড়াই করছিলেন। এ সময়  ধান মাড়াই মেশিনের পাখায় তার শরীরের কাপড় লেগে যায়। মেশিনের পাখায় জড়িয়ে তিনি গুরুতর আহত হন। তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসাপাতালে নেয়ার চেষ্টা করলে পথে তার মৃত্যু হয়। 

স্থানীয় পাঁচগাছি ইউপি চেয়ারম্যান দেলোযার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!