ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বগুড়ায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ
বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক আহত হয়েছেন।
আহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী শরিয়তপুরের গোশাইহাট উপজেলার পাঁচকাটি গ্রামের রতন ব্যাপারি ও একই উপজেলার চরগোয়ার গ্রামের মনির। রতন ব্যাপারির অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গুরুতর আহত প্রাইভেটকার যাত্রী দুইজন নওগাঁর মহাদেবপুর একটি ইটভাটার শ্রমিক তারা কাজ শেষ করে ঈদ উদযাপনের জন্য ফিরতি প্রাইভেট কার পেয়ে নিজ বাড়িতে যাচ্ছিল। প্রাইভেটকারটি আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন রতন ব্যাপারি।
ঘটনাস্থলে থাকা আদমদীঘি থানার এসআই রকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।