[ দেশজুড়ে ]
পকেটে থাকা মোবাইল বিস্ফোরণে যুবক দগ্ধ
মোবাইল বিস্ফোরণে দগ্ধ যুবক-ছবি সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে সুজন হোসেন নামে এক যুবক দগ্ধ হয়েছেন। এতে তার প্যান্ট ও ডান পায়ে হাঁটুর উপরের কিছু অংশ পুড়ে গেছে।
উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে। সুজন হোসেন ওই গ্রামের কলম আলীর ছেলে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুজনের বন্ধু মোবারেক জানান, বন্ধুরা মিলে দুপুরে চাপালী স্কুল মাঠে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময়ে সুজনের পকেটে থাকা সিমফোনি বাটন মোবাইল ফোনটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে বন্ধুরা মাঠের পাশের একটি দোকান থেকে পানি এনে আগুন নেভায়। এরপর সুজনকে নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. পিয়াঙ্কা বিশ্বাস জানান, ওই যুবকের হাঁটুর উপরের কিছু অংশ দগ্ধ হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!