[ দেশজুড়ে ]
নারীকে বিবস্ত্র নির্যাতন: দেলোয়ারসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠন
ফাইল ছবি
নোয়াখালীর বেগমগঞ্জের এশলাশপুর ইউনিয়নে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দেলোয়ার বাহিনীর দেলোয়ারসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত।
এ সময় অভিযোগ পত্রের অপর আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেয়।
বুধবার দুপুরে শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ আদেশ দেন।
এর আগে, ২০২০ সালের ১৪ ডিসেম্বর ১৪ আসামির বিরুদ্ধে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৫ অক্টোবর নির্যাতিতা নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু জানান, শুনানিকালে চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ৯ জন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামিদের মধ্যে চারজন পলাতক রয়েছেন।
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গত বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পরই তৎপর হয় আইন-শৃঙ্খলা বাহিনী। মামলা করেন নির্যাতিতা নারী।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!