ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভটভটির ধাক্কায় সড়কে ঝরল ভ্যানচালকের প্রাণ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২১
ভটভটির ধাক্কায় সড়কে ঝরল ভ্যানচালকের প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে ভটভটির ধাক্কায় নাসির উদ্দীন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার বিকেলে পৌর  শহরের প্রধান সড়কের বাজলা স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক নাসির উদ্দীন সদর উপজেলার মাধাইনগর গ্রামের সমির উদ্দীনের ছেলে।  

জয়পুরহাট সদর থানার ওসি আলগীর জাহান জানান, নাসির উদ্দিন ভ্যানে যাত্রী নিয়ে শহরে যাচ্ছিলেন। পথে একটি ভটভটি বাজলা স্কুল এলাকায় ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় চালক নাসির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!