[ দেশজুড়ে ]
মাটি চাপা পড়ে ইটভাটা শ্রমিক নিহত
ফাইল ছবি
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউপির কদম দেউলি গ্রামে শুক্রবার সকালে ইটভাটায় মাটির নিচে চাপা পড়ে ভাটার শ্রমিক মো. হাবীবুর রহমান নিহত হয়েছেন। তিনি বারহাট্টা উপজেলার বাউশী ইউপির হারুলিয়া গ্রামের কালা চাঁনের ছেলে।
জানা গেছে, জেলার বারহাট্টা উপজেলার এ.এস.এফ ব্রিকসের ইট প্রস্তুতকারী শ্রমিক হাবীবুর রহমান শুক্রবার সকালে ইটভাটায় ইট তৈরির কাজ করছিলেন। আকস্মিকভাবে ভাটার ইট তৈরির ছাকুনী ভাঙার নিচে চাপা পড়েন তিনি। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বারহাট্টার এ.এস.এফ ব্রিকসের ম্যানেজার মো. আব্দুল হান্নান বলেন, কাজ করার সময় হাবীবুর রহমান ছাকুনী ভেঙে মাটি চাপা পড়ে মারা যান। ঘটনাটি খুবই মর্মান্তিক।
বারহাট্টার ওসি মো. মিজানুর রহমান জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শ্রমিকের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!