[ দেশজুড়ে ]
বন্ধুর বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত
খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টায় নগরীর আড়ংঘাটা রেলস্টেশনের বাইপাস রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মিরাজ ও ফাহাদ। তারা বরিশালের উজিরপুর ও নারায়ণগঞ্জের কাঁচপুরের বাসিন্দা।
আড়ংঘাটা থানার ওসি রেজাউল করিম জানান, বরিশাল থেকে তিনটি মোটরসাইকেলে ছয়জন যুবক বাইপাস সড়ক দিয়ে যশোরে বন্ধুর বাড়িতে যাচ্ছিলো। আড়ংঘাটা বাইপাস সড়কের গ্যাস ফিল্ড হতে ৩০০ গজ উত্তরে রেলওয়ে সড়ক সংলগ্ন জায়গায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়। এ ঘটনায় আরো দুইজন আহত হন।
তিনি আরো জানান, তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!