ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১
ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ফাইল ছবি

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে খায়রুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলাম উপজেলা সদরের নয়াপাড়া গ্রামের মো. কবীর খানের ছেলে।

পূর্বধলা রেলস্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন জানান, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭৮ নম্বর লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন খায়রুল। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া জানান, শুক্রবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি স্বজনদের।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!