ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চার টেটাঁবিদ্ধসহ আহত ১০

সিরাজদীখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২১
জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চার টেটাঁবিদ্ধসহ আহত ১০
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সিগঞ্জের সিরাজদীখানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে চারজন টেটাঁবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। বুধবার ভোর ৬টায় উপজেলার বালুচর ইউনিয়নের কয়রাখোলা এলাকায় জহির এবং নুর হোসেনের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়।

টেঁটাবিদ্ধরা হলেন, চান্দেরচর গ্রামের সুরুজ মিয়ার ছেলে সাদর মিয়া, হাবিব ধেন্দার ছেলে আখির ধেন্দা, কান্দু মিয়ার ছেলে নিলু মিয়া, রফিকুল ইসলামের ছেলে মিদুল মিয়া। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মৃদুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ভোর ৬টায় কয়রাখোলা এলাকায় জহির এবং নুরহোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র সকাল ৯টার দিকে চান্দ্রের চর গ্রামে জহির এবং নুর হোসেনের সমর্থক ইস্রাফিল ও কামিজুদ্দিন কামু গ্রুপের মধ্যে সংঘর্ষ লাগে। এ সময় ৪ জন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হন। বর্তমানে কয়রাখোলা এবং চান্দেরচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

Advertisement

সিরাজদীখান থানার ওসি এসএম জালালউদ্দিন জানান, আমি নিজেও ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!