[ দেশজুড়ে ]
ফেনীতে বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ফেনীতে বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ফেনীর কাজীরবাগ এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে ৪৪ ক্যান বিয়ারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফেনীর গিল্লাবাড়ীয়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মেহেদী হাসান ও কলিমুল্লাহর ছেলে মো. ইসমাইল হোসেন আকাশ। উদ্ধারকৃত বিয়ারের আনুমানিক মূল্য ৪৪ হাজার টাকা।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী এসপি মো. জুনায়েদ জাহেদী জানান, র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে তারা ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ে ফেনী-ফুলগাজী সড়কের কাজীরবাগ এলাকায় অবস্থান করছে। র্যাবের একটি দল কাজীরবাগ মজিদ মিয়ার ব্রিক ফিল্ড এলাকায় উপস্থিত হওয়া মাত্রই ২ ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তাদের তল্লাশী করে প্লাষ্টিকের বাজারের ব্যাগের ভিতর থেকে ৪৪টি ক্যান বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিয়ারের আনুমানিক মূল্য ৪৪ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!