ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছোট ভাইয়ের সঙ্গে রাগ করে বোনের আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০২১
ছোট ভাইয়ের সঙ্গে রাগ করে বোনের আত্মহত্যা
ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে ছোট ভাইয়ের সঙ্গে রাগ করে নবম শ্রেণিতে পড়ুয়া বোন ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া আক্তার একই গ্রামের মিটুর শেখের মেয়ে ও ময়না এসি বোস ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্রী।

স্বজনরা জানান, সামান্য বিষয় নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে রাগ করে ঘরের আড়ায় গলায় ফাঁস দেয় সুমাইয়া। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশটি নিজেদের হেফাজতে নিয়েছে বোয়ালমারী থানা পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!