[ দেশজুড়ে ]
পরিত্যক্ত মাঠ থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়ায় মোফাজ্জল হোসেন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কাইছাবাড়ির এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোফাজ্জল হোসেন নওগাঁর দামুরহাট থানার আড়ানগর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। তিনি কাইছাবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
নিহতের স্বজন ওসমান গনি জানান, মোফাজ্জল প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাসা থেকে রিকশা নিয়ে বের হন। পরে সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জানতে পারি তার মরদেহ পড়ে আছে।
আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে। তার মাথার পেছনে জখমের চিহ্ন রয়েছে। লোহার রড বা ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!