ছেলেকে কাজে পাঠিয়ে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে ছেলে কাজে যাওয়ার পর পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর বাচ্চু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা নন্দীগ্রাম থানার এসআই শাহ সুলতান মো হুমায়ন কবির। সোমবার রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে বাচ্চুকে গ্রেফতার করে পুলিশ।
আরো পড়ুন: স্বামী বিদেশ, বুয়া সেজে অন্যের বাড়িতে চুরি করেন বিত্তশালী নারী
গ্রেফতার বাচ্চু উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামের কফিল উদ্দিন মোল্লার ছেলে।
জানা গেছে, ১০ ডিসেম্বর সকালে গৃহবধূর স্বামী কাজ করতে যান। এ সুযোগে শ্বশুর বাচ্চু মিয়া পুত্রবধূকে ধর্ষণ করেন। ওই দিনই গৃহবধূ তার স্বামী ও বাবাকে বিষয়টি খুলে বলেন। পরে বাবার বাড়িতে চলে যান তিনি। ঘটনাটি জানাজানি হলে শ্বশুর বাচ্চু মিয়া বাড়ি ছেড়ে চলে যান।
পরে এ ঘটনায় নন্দীগ্রাম থানায় শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন গৃহবধূ। সেই মামলায় পুলিশ অভিযান চালিয়ে ঢাকার রামপুরা মধুবাগ এলাকা থেকে বাচ্চু মিয়াকে গ্রেফতার করে।
আরো পড়ুন: পদ্মাসেতুর নামে রাখা হলো শিশুর নাম
মামলার তদন্ত কর্মকর্তা নন্দীগ্রাম থানার এসআই শাহ সুলতান মো. হুমায়ন কবির বলেন, আদালতের মাধ্যমে বাচ্চু মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।