ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৫০০ টাকার জন্য মাকে রড দিয়ে পেটালো ছেলে, রাতে মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ১৭ ডিসেম্বর ২০২০
৫০০ টাকার জন্য মাকে রড দিয়ে পেটালো ছেলে, রাতে মৃত্যু
গ্রেফতার খোরশেদ

৫০০ টাকার জন্য রড দিয়ে পেটানোর ১০দিন পর আহত মায়ের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত খোদেজা বেগম নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।

মেয়ে আছমা বেগম জানান, ৬ ডিসেম্বর রাতে মায়ের কাছে ৫০০ টাকা চায় খোরশেদ মিয়া। এসময় মা খোদেজা বেগম টাকা দিতে অস্বীকার করলে ছেলে তার ওপর চড়াও হয়। পরে খোরশেদ ক্ষিপ্ত হয়ে নিজের ও প্রতিবেশীর খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এ সময় তার মা বাধা দিতে গেলে মাকে লোহার রড নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে সে।

একপর্যায়ে খোদেজা বেগমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে খোরশেদ পালিয়ে যায়। এরপর স্থানীয়রা খোদেজা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খোদেজার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়।  সেখানেই বুধবার রাতে মায়ের মৃত্যু হয়।

এ ঘটনায় আছমা বেগম বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর স্থানীয়দের সহায়তায় খোরশেদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, গ্রেফতার খোরশেদ মিয়া বর্তমানে পুলিশি হেফাজতে নরসিংদী কারাগারে আছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!