[ দেশজুড়ে ]
রাতে মায়ের সঙ্গে তর্ক, সকালে লাশ
সুখি আক্তার ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রাতে মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে সকালে মিলল সুখি আক্তার নামে অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রীর লাশ।
উপজেলার নাগাইশ পশ্চিমপাড়া গফুর সর্দারের বাড়িতে এ ঘটনা ঘটে। সুখি নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
জানা যায়, মঙ্গলবার রাতে সুখি আক্তারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তার মা চড় মেরে শাসন করেন। এরই জেরে বুধবার সকালে বিষপানে সে মারা যায়। বিষয়টি জানতে চাইলে নিহতের মা কিছু বলতে রাজি হননি।
ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!