ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের 

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ০৫:০০, ১৬ নভেম্বর ২০২০
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের 
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনা মো. রাজন মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন।

রাজন মোল্লা উপজেলার কনেশ্বর ইউপির উত্তর শিতলকাঠি গ্রামের আব্দুল রাজ্জাক মোল্লার ছেলে।

জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজন ডামুড্যা বাজার থেকে মোটারসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে শিকদারের প্রোজেক্টের কাছে এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান সড়ক দুর্ঘটনায় আহত যুবককে ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!