[ দেশজুড়ে ]
হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার আরো ৪, প্রধান আসামির রিমান্ড কাল
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলে স্থানীয়রা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় আরো চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে তিন মামলায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার চারজন হলেন- পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউপির হাসানুর রহমান, আব্দুর রহিম, সোহেল রানা, মাইনুল ইসলাম। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি ওমর ফারুক।
তিনি জানান, শহীদুন্নবী জুয়েল হত্যা ও লাশ পোড়ানোর তিনটি মামলায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ৯ আসামিকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।
তিনি আরো জানান, আলোচিত এ ঘটনার মূল হোতা আবুল হোসেনকে শুক্রবার রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এরই মধ্যে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার আবুল হোসেনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!