ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হত্যার পর পোড়ানো হলো লাশ: ৩ দিনের রিমান্ডে পাঁচজন

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ৩ নভেম্বর ২০২০
হত্যার পর পোড়ানো হলো লাশ: ৩ দিনের রিমান্ডে পাঁচজন
ইনসেটে শহিদুন্নবী জুয়েল

লালমনিরহাটের পাটগ্রামে শহিদুন্নবী জুয়েল হত্যা মামলায় গ্রেফতার পাঁচজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক ফেরদৌসী বেগম এ আদেশ দেন।

ওই পাঁচজন হলেন- বুড়িমারী এলাকার ইসমাইল হোসেনের ছেলে আশরাফুল আলম ও বায়েজিদ, ইউসুফ আলী ওরফে অলি হোসেনের ছেলে রফিক, আবুল হাসেমের ছেলে মাসুম আলী এবং সামছুল হকের ছেলে শফিকুল ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবি পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী জানান, ওই পাঁচজনকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মাহমুদুন্নবী আরো জানান, আদালতে আটজনের রিমান্ডের আবেদন করা হয়। কিন্তু বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম জোবেদ আলী, আনোয়ার হোসেন ও মেহেদি হাসান রাজুর রিমান্ড শুনানি হয়নি।

এর আগে, সোমবার রাতে হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক তিনজনসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাপ্তবয়স্করা হলেন- আহিদুল ইসলাম, আলাল হোসেন ও মো. নুরুজ্জামান। এ নিয়ে জুয়েল হত্যা মামলায় ১৬ জনকে গ্রেফতার করা হলো।

২৯ অক্টোবর পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার অভিযোগ এনে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ আগুনে পুড়িয়ে দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!