ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৩, ৬ নভেম্বর ২০২০
ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা
মৃত শেখ ওবাইদুর রহমান রিয়াদ বাবু (ফাইল ছবি)

সাতক্ষীরার তালায় ফেসবুকে পোস্ট দিয়ে শেখ ওবাইদুর রহমান রিয়াদ বাবু নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে কীটনাশক পান করেন তিনি। পরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

মৃত শেখ ওবাইদুর রহমান রিয়াদ বাবু তালা উপজেলার খলিলনগর ইউপির হরিশচন্দ্রকাটি গ্রামের শেখ মনজুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে রিয়াদ বাবু মানসিক অশান্তিতে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে কীটনাশক পানের আগে নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন রিয়াদ বাবু। সেখানে পারিবারিক নানা অশান্তির কথা তুলে ধরেন তিনি।  

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান ইসলাম জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার মৃত্যু হয়।

তালা থানার ওসি মেহেদী রাসেল আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তীব্র হতাশা থেকেই এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর সঙ্গে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!