ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ক্ষোভে ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যা করলো যুবক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ৬ নভেম্বর ২০২০
ক্ষোভে ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যা করলো যুবক
ফেসবুক লাইভে বিষপান করা পারভেজ

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক লাইভে এসে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ওই যুবকের নাম পারভেজ। সে জেলা সদরের খৈয়াসার গ্রামের দুলাল মিয়ার ছেলে।

আরো পড়ুন>>> বরিশালে ১১ জনকে ধর্ষণ, অবশেষে কারাগারে সেই ধর্ষক

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা মারা যাওয়ার পর পারভেজ তার মাকে নিয়ে খৈয়াসার এলাকায় বসবাস করে আসছিলেন। জীবিকার তাগিদে এলাকার জীবন মিয়া নামের এক পাইপ ফিটিংসের মিস্ত্রির সঙ্গে কাজ করতো সে। এর মাঝে জীবনের কাছ থেকে সুদে বেশকিছু টাকা ধার নেন পারভেজ। সেই টাকা দিতে পারছিলেন না। এরই জেরে বৃহস্পতিবার রাতে জীবন দলবল নিয়ে পারভেজকে আটক করে মারধর করে। সেই ক্ষোভে শুক্রবার দুপুরে ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যা করে পারভেজ। এদিকে ঘটনার পর গা ডাকা দিয়েছে জীবন। এলাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা আছে। আমরা জীবনকে খুঁজে বের করার চেষ্টা করছি। সম্পূর্ণ বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরো পড়ূন>>> সৎমায়ের দেয়া নাস্তা খেয়েই মৃত্যুর কোলে দুই বোন

এদিকে ফেসবুক লাইভে এসে তার বিষপান করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এই ঘটনাটি নিয়ে চলছে পুরো শহর জুড়ে আলোচনা।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!