সৎমায়ের দেয়া নাস্তা খেয়েই মৃত্যুর কোলে দুই বোন
শরীয়তপুরের ভেদরগঞ্জে সৎমায়ের দেয়া নাস্তা খেয়ে সোয়া মনি ও তোয়া মনি নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ওই উপজেলার রামভদ্রপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের পাঁচালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোয়া মনি ও তোয়া মনি ওই গ্রামের কৃষক মো. শুক্কুর মৃধার মেয়ে। এ ঘটনায় নিহতদের বাবা ও সৎমা সূর্যমনিকে আটক করেছে পুলিশ।
আরো পড়ুন>>> ক্ষোভে ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যা করলো যুবক
জানা গেছে, সকালে সৎমায়ের দেয়া নাস্তা খাওয়ার পর দুই বোন অসুস্থ হয়ে পড়ে। এরপর স্থানীয়দের সহায়তায় বাবা শুক্কুর মৃধা তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। দুপুরে সেখানেই তাদের মৃত্যু হয়।
নিহতদের মামি লাকি বেগম বলেন, আমার দুই ভাগ্নিকে বিষপান করিয়ে হত্যা করেছে সূর্যমনি। আমি তার শাস্তি চাই।
আরো পড়ুন>>> বরিশালে ১১ জনকে ধর্ষণ, অবশেষে কারাগারে সেই ধর্ষক
ভেদরগঞ্জ থানার ওসি এবিএম রশিদুল বারী বলেন, দুই বোনের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতদের বাবা ও সৎমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।