ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

মোটরসাইকেল কিনে না দেয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫০, ১ নভেম্বর ২০২০
মোটরসাইকেল কিনে না দেয়ায় কলেজছাত্রের আত্মহত্যা
ফাইল ছবি

রাজধানীর কদমতলীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবার সঙ্গে ‘অভিমান’ করে ফাঁস দিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।

শনিবার সন্ধ্যায় হাসিবুল হোসেন মুন্না (১৭) নামের ওই কলেজছাত্রের মরদেহ বাসা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সে সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্নার বাবা আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেল কিনে দেয়ার জন্য আবদার করেছিল মুন্না। তার আবদার পূরণ না করায় অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের গঙ্গারাম কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন মুন্না। পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশ পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন মুন্না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!