ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

‘হতাশায়’ জাবি ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১৬, ৩ নভেম্বর ২০২০
‘হতাশায়’ জাবি ছাত্রীর আত্মহত্যা
ফুজি। ফাইল ছবি

ফাতেমা এলিন ফুজি নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার রাত ১২টার দিকে রাজশাহীর বোয়ালিয়া থানার জাদুঘর মোড় এলাকার একটি মেসে ফাঁস দেয়া ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তার এক বান্ধবী এই মেসে থাকতেন। ফুজির গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।

ফুজির বান্ধবী জানান, ফুজির মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটি বিয়ে করেন। সৎমা ও বাবার সঙ্গে পারিবারিক ঝামেলার কারণে খুবই হতাশায় ভুগছিল ফুজি।

ফুজির বান্ধবী আরো বলেন, পারিবারিক ঝামেলার পাশাপাশি একটি ছেলের সঙ্গে ফুজির সম্পর্ক ছিল। সম্প্রতি সেই ছেলের সঙ্গে সম্পর্কটি ভেঙে যায়। এই দুই বিষয়ে সে খুবই হতাশাগ্রস্ত ছিল। এ বিষয়গুলো নিয়ে সে গতকাল আমার সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়ে।

বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব আলম বলেন, সুরতহাল শেষে মঙ্গলবার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!