[ দেশজুড়ে ]
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ধরা খেল যুবক
আগ্নেয়াস্ত্র-গুলিসহ ধরা খেল যুবক
চট্টগ্রামের সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্রসহ সালাউদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বারআউলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সালাউদ্দিন বাড়বকুণ্ড ইউপির ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের ফসি মেম্বার বাড়ির খোরশেদ আলমের ছেলে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার বারআউলিয়া এলাকায় এক যুবক অস্ত্রসহ ঘোরাফেরা করছে বলে খবর পায় পুলিশ। পরে সালাউদ্দিন নামে এক যুবককে তল্লাশি করে তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর সালাউদ্দিন জানান, তার সঙ্গে সাগরের কিছু জলদস্যুর শত্রুতা আছে। এ কারণে সে এলজি রেখেছে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, আমাদের ধারণা সে অস্ত্রের ব্যবসা করছিলো। তবুও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!