[ দেশজুড়ে ]
ভাইয়ের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল বোনের
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ছবি)
ভাই রাজ্জাক হাওলাদারের মৃত্যুর খবর শুনে ছোট বোন জাহানারা বেগম হঠাৎ অসুস্থ্ হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত রাজ্জাক হাওলাদার বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফাহিম ফিরোজের পিতা।
জানা গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সাংবাদিকের পিতা রাজ্জাক হাওলাদার শনিবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউপির পরমহল গ্রামের বাসিন্দা।
অপরদিকে, ভাই রাজ্জাক হাওলাদারের মৃত্যুর খবর শুনে রাতেই তার ছোট বোন জাহানারা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে ঝালকাঠি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার সকালে পরমহল গ্রামে ভাই ও বোনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সাংবাদিক ফাহিম ফিরোজের পিতা ও ফুফুর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!