ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদেশি পিস্তলসহ র‌্যাবের জালে গণধর্ষণ মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৫, ২২ অক্টোবর ২০২০
বিদেশি পিস্তলসহ র‌্যাবের জালে গণধর্ষণ মামলার আসামি
উদ্ধার সরঞ্জামসহ গ্রেফতার ফরিদ

সাভারের হেমায়েতপুর থেকে গণধর্ষণসহ একাধিক মামলার আসামি শেখ ফরিদকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪ এর এএসপি (মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হেমায়েতপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শেখ ফরিদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।

জিয়াউর রহমান আরো বলেন, ফরিদ একজন শীর্ষস্থানীয় সন্ত্রাসী। তার বিরুদ্ধে গণধর্ষণ, চাঁদাবাজিসহ নয়টি মামলা রয়েছে।

Advertisement

জানা গেছে, ফরিদ মূলত অভ্যাসগত ধর্ষণকারী ও চাঁদাবাজ। এছাড়া তিনি মাদক ব্যবসায়ও জড়িত। তার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে অস্ত্র দেখিয়ে ভয়ভীতিসহ বিভিন্ন ধরনের ক্ষতি করতেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!