ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

একসঙ্গে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৯, ১৬ অক্টোবর ২০২০
একসঙ্গে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা
মোটরসাইকেল থেকে নামিয়ে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা

যশোরের মণিরামপুরে সন্ত্রাসীরা দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢাকুরিয়া ইউপির বারপাড়া গ্রামের নিউ সোনা ব্রিকসের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মণিরামপুরের জয়ন্তা দক্ষিণপাড়ার আকতারের ছেলে বাদল ও নিকমল বিশ্বাসের ছেলে আহাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিশ লাইনের কাজ করেন দুই বন্ধু। সন্ধ্যার দিকে বাড়ি থেকে বলরামপুরের দিকে আসার সময় ফাঁকা মাঠের মধ্যে কয়েক সন্ত্রাসী এসে মোটরসাইকেল থেকে তাদের দু’জনকে নামিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মারা যান বাদল। আহত আহাদকে উদ্ধার করে স্থানীয়রা যশোর হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

যশোর কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান স্থানীয়দের বরাতে জানান, মোটরসাইকেল ছিনতাই করার জন্য তাদের হত্যা করা হয়েছে। তবে তাদের বক্তব্য মনে হয় সঠিক নয়। কারণ তাদের মোটরসাইকেল ঘটনাস্থলে পড়ে রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!