ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে কৃষককে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৩, ৫ অক্টোবর ২০২০
রাজবাড়ীতে কৃষককে কুপিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রব ফকির নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। 

রোববার সন্ধ্যায় উপজেলার নবাবপুর ইউপির বকশিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রব একই গ্রামের আবুল ফকিরের ছেলে। 

এ ঘটনায় আহত পাঁচজন হলেন- নিহতের ভাই শরিফুল, তোফাজ্জেল ফকিরের ছেলে মিরাজ ফকির, আজিজ মন্ডলের ছেলে মোজাফফর মন্ডল ও মানিক ফকির। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মানিক ফকির জানান, জমিজমা নিয়ে চাচাতো ভাই সাদ্দাম, জিয়া, আওয়ালদের সঙ্গে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় তাদের ধান ক্ষেতে চাচাতো ভাইয়েরা গরু নিয়ে ধান খাওয়ায়। তারা গরু সরিয়ে নিতে বললে গালিগালাজ করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা চালায়। আব্দুর রবকে কুপিয়ে মারাত্মক জখম করার পর তাকে পানিতে নিয়ে চোবায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে আব্দুর রবের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে তার স্বজনরা ছুটে আসেন। 

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!