ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিজদারত অবস্থায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৬, ১১ অক্টোবর ২০২০
সিজদারত অবস্থায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
ঘাতক আবু বকর; ছবিঃ সংগৃহীত

নামাজে সিজদারত অবস্থায় এক বৃদ্ধা মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। রোববার দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোটগ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত খাইরুন্নেছা ওই গ্রামের মৃত ক্বারী আনোয়ার উল্লাহর স্ত্রী। তার বয়স ৫৫ বছর। অপরদিকে ঘাতক আবু বকরের বয়স ৩৭ বছর। মানসিক ভারসাম্য হারানোর পর থেকে নিজ বাড়িতেই অবস্থান করতো ঘাতক ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর দেড়টার দিকে জোহরের নামাজ আদায় করছিলেন নিহত খাইরুন্নেছা। এসময় মানসিক ভারসাম্যহীন ছেলে আবু বকর পিছন দিক থেকে এসে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মা খাইরুন্নেছাকে।

পরে বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ঘাতক আবু বকরকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে এবং ঘাতক আবু বকরকে আটক করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিক হত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভরঞ্জন চাকমা জানান, ঘাতক ছেলেকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!