ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে বাবাকে কুপিয়ে হত্যা, একমাত্র ছেলের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২০
রাজবাড়ীতে বাবাকে কুপিয়ে হত্যা, একমাত্র ছেলের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা মামলায় ছেলে রকিবুল ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত রকিবুল ফকিরের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউপির মধ্য কাজীপাড়ায়।

পিপি উজির আলী শেখ জানান, পারিবারিক কলহ নিয়ে মাঝবাড়ি ইউপির মধ্য কাজীপাড়ার আমীর ফকিরের সঙ্গে তার একমাত্র ছেলে রকিবুল ফকিরের বিবাদ ছিল। এরই জেরে বাড়ির উঠানে রান্না করার চুলা তৈরিকে কেন্দ্র করে ২০১৩ সালের ১৭ জুন বাবা ছেলের ঝগড়া হয়। ওই দিন বিকেলে বাড়ির পাশে মাঠে কাজ করতে যাওয়ার সময় আবারো কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রকিবুল কোদাল দিয়ে বাবা আমীর ফকিরকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনার পরদিন কালুখালী থানায় হত্যা মামলা করেন নিহতের ভাই ছানু ফকির।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!