[ দেশজুড়ে ]
সৎ মেয়েকে যৌন নির্যাতন মামলায় জামিন পেয়ে আরেক নারীকে ধর্ষণ
ধর্ষক আবু তাহের
মেহেরপুরের গাংনীতে সৎ মেয়েকে যৌন নির্যাতন মামলায় জামিন পেয়ে আরেক নারীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আবু তাহেরকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আবু তাহের ওই উপজেলার ধানখোলা গ্রামের বাগান পাড়ার ইসলাম আলীর ছেলে। রোববার ভোরে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিব জানান, কসবা গ্রামের এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ১৯ আগস্ট তাহেরের নামে গাংনী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর ভাই। এরপর থেকেই আবু তাহের পলাতক ছিলেন।
.png)
গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, আবু তাহের ২০১৯ সালের ১৫ ডিসেম্বর তার পাঁচ বছর বয়সী সৎ মেয়েকে যৌন নির্যাতন করেন। ওই ঘটনায় মেয়ের মা মামলা করেন। সম্পতি সেই মামলায় জামিন পেয়ে জেলা কারাগার থেকে বের হয়ে আসেন তাহের। এরপর ১৯ আগস্ট এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই রাতেই তার বিরুদ্ধে মামলা হয়। ধর্ষক তাহেরকে গ্রেফতারে অভিযান চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!