ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২১, ১৯ সেপ্টেম্বর ২০২০
বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
বগি লাইনচ্যুত (ফাইল ছবি)

গাজীপুরের মৌচাক ও হাইটেক সিটির মাঝামাঝি এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। 

আরো পড়ুন: হিলি স্থলবন্দর দিয়ে ১৫০ ট্রাক পেঁয়াজ আসছে শনিবার

এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার কাজে অংশ নিতে রিলিফ ট্রেনকে খবর দেয়া হয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!