ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে নাসিরাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৪, ২১ নভেম্বর ২০১৯
ভৈরবে নাসিরাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী ট্রেন নাসিরাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরে ভৈরব স্টেশনের জগন্নাথপুর আউটার সিগনালে এ ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ভৈরব স্টেশনে, ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস কুলিয়ারচর স্টেশনে, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস দৌলতকান্দি স্টেশনে আটকা পড়েছে।

ভৈরব রেলস্টেশনের মাস্টার এ.কে.এম কামরুজ্জামান বলেন, দুপুর পৌনে একটায় নাসিরাবাদ এক্সপ্রেসের শেষ বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সন্ধ্যার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!