ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩১, ৩১ অক্টোবর ২০১৯
ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে ফাতেমানগর স্টেশনের কাছে আউটার সিগন্যালে মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন ও তিনটি বগি লাইচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন জানান, মহুয়া এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে নেত্রকোনা হয়ে ঢাকা যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে ময়নসিংহের কেওয়াটখালী লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার কারণে ঢাকা থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ধলা স্টেশনে আটকা পড়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় চপল ভৌমিক জানান, বছরখানেক আগেও এই জায়গায় বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!