ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারের এসপিকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন সিনহার বোনের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২০, ১০ সেপ্টেম্বর ২০২০
কক্সবাজারের এসপিকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন সিনহার বোনের
আইনজীবীদের সঙ্গে আদালতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে আদালতে আবেদন করেছেন মামলার বাদী ও নিহতের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে এ আবেদন করা হয়। আদালত আবেদনটি গ্রহণ করলেও এ সংক্রান্ত কোনো আদেশ দেয়নি।

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা জানান, যেকোনো সময় এ আদেশ হতে পারে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আগে ও পরে এসপির সঙ্গে আসামিদের যোগাযোগ ছিল। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন তিনি। এ কারণে বাদী মনে করছেন এসপিকে এ মামলায় আসামি করা জরুরি।

একই কথা জানিয়ে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, আশা করছি ন্যায় বিচার পাবো।

৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া-শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!