[ দেশজুড়ে ]
সিনহা হত্যা: বাকি দুই এপিবিএন সদস্যেরও স্বীকারোক্তি
মাইক্রোবাস থেকে নামানো হচ্ছে শাহাজাহান ও রাজিবকে -ছবি: ডেইলি বাংলাদেশ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাকি এপিবিএন সদস্য এএসআই শাহাজাহান ও কনস্টেবল রাজিব।
আরো পড়ুন: চার দিন সাগরে ভাসছিল ২০ জেলে, উদ্ধার করল কোস্টগার্ড
বৃহস্পতিবার সাড়ে ১২টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তাদের হাজির করা হয়। এরপর দুইজনের জবানবন্দি রেকর্ড শুরু হয়।
এর আগে, বুধবার একই আদালতে জবানবন্দি দেন এপিবিএন’র সদস্য কনস্টেবল মো. আব্দুল্লাহ।
র্যাব সূত্র জানায়, ১৮ আগস্ট এপিবিএনের এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে ২২ আগস্ট দুপুরে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের র্যাব হেফাজতে নেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!