[ দেশজুড়ে ]
চার দিন সাগরে ভাসছিল ২০ জেলে, উদ্ধার করল কোস্টগার্ড
বঙ্গোপসাগরে ভেসে থাকা ২০ জেলেসহ মাছ ধরার নৌকা উদ্ধার করেছে কোস্টগার্ড
নৌকার র্যাডার ভেঙে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চার দিন বঙ্গোপসাগরে ভেসে থাকা ২০ জেলেসহ মাছ ধরার নৌকা উদ্ধার করেছে কোস্টগার্ড।
বুধবার বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীন জাহাজ সোনাদিয়া টহলরত অবস্থায় কুতুবদিয়া থেকে ১২ নটিক্যাল মাইল দূরে ২০ জেলেসহ মাছ ধরার নৌকাটি উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদেরকে নৌকাসহ কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়া নিয়ে আসা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও খাবার সরবরাহ করা হয় এবং পরবর্তীতে মাছ ধরার নৌকাটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলেরা জানান, গত ২৩ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে কক্সবাজার থেকে সমুদ্রে যাচ্ছিল তারা।
কোস্টগার্ড জানায়, যে কোনো ধরনের উদ্ধার তৎপরতা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!