ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাগ করে বউ গেলেন বাবার বাড়ি, অভিমানে স্বামী দিলেন গলায় দড়ি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ৫ সেপ্টেম্বর ২০২০
রাগ করে বউ গেলেন বাবার বাড়ি, অভিমানে স্বামী দিলেন গলায় দড়ি
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে রাগ করে বউ বাবার বাড়ি যাওয়ায় ফাঁস দিয়ে খায়রুল ইসলাম নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার সকালে উপজেলার পৌর সদরের উত্তর বাঁধ মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত খায়রুল একই এলাকার আরিফুল ইসলামের ছেলে।

আরো পড়ুন: ভয়াবহ বিস্ফোরণের পরও মসজিদে অক্ষত আছে কোরআন!

স্থানীয়রা জানায়, প্রায় এক বছর আগে পাবনার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামের সাথী খাতুনকে বিয়ে করেন খায়রুল। বিয়ের কিছুদিন পর দাম্পত্য কলহ দেখা দেয়। এরই জেরে বুধবার রাগ করে বাবার বাড়িতে চলে যান স্ত্রী সাথী খাতুন। পরে শুক্রবার বউকে বাড়িতে ফিরিয়ে আনতে খায়রুল শ্বশুরবাড়িতে যান। কিন্তু স্ত্রী আসেননি। পরে তিনি বাড়িতে ফিরে শনিবার সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দঁড়ি বেঁধে আত্মহত্যা করেন।

আরো পড়ুন: দুই ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা, বার্ণ ইউনিটে আরেক সন্তান

তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম জানান, ঘটনাস্থল থেকে খায়রুল ইসলামের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!