ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফ্যানের হুকে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৭, ২৯ আগস্ট ২০২০
ফ্যানের হুকে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ
ফাইল ফটো

চট্টগ্রামে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাজিম উদ্দীন খন্দকার নামে এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর বন্দর থানার বারিক বিল্ডিং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাজিম উদ্দীন কুমিল্লার দেবীদ্বার উপজেলার উজানিপাড়া এলাকার খন্দকার বাড়ির আব্দুল মান্নানের ছেলে। তিনি বর্তমানে পরিবার নিয়ে নগরীর হালিশহরের নিঝুম আবাসিক এলাকায় বসবাস করে আসছিলেন।

বন্দর থানার ওসি নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে নাবিহা ট্রেডার্সের অফিসের দরজা ভেঙে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!