ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক 

মাদারীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৩২, ২৭ আগস্ট ২০২০
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক 
মাদারীপুরে কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকা মাদারীপুরে কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। 

বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়। তবে নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে আট শতাধিক পণ্যবাহী ট্রাক। 

বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ি লঞ্চঘাট সূত্র জানায়, গতকাল বুধবার সকাল থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে পদ্মা নদী উত্তাল হয়ে উঠে। দেয়া হয় দুই নম্বর সর্তক সংকেত। এ সময় নৌপথে সব ধরণের দুর্ঘটনা এড়াতে বুধবার বেলা ১১টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। 

বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরের আলো ওঠার সঙ্গে সঙ্গে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। 

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাট সূত্র জানায়, পদ্মার পানির সঙ্গে পলি মাটি ধেয়ে আসায় নৌপথের বিকল্প চ্যানেলে সৃষ্টি হচ্ছে ডুবোচর। ফলে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ডুবোচর থেকে রক্ষা পেতে প্রতিটি ফেরিতে ভারী যানবাহন লোড নেয়া হচ্ছে না। বহন করা হচ্ছে স্বল্প পরিসরে ছোট যানবাহন। অন্যদিকে পদ্মায় স্রোতের কারণে প্রতিটি ফেরি নির্ধারিত সময়ের চেয়ে দ্বিগুণ সময় নিয়ে পদ্মা পারাপার হচ্ছে। 

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল বলেন,  নৌপথে ১৫টি ফেরি সচল রয়েছে। ডুবোচর ও পদ্মায় স্রোতের কারণে সব ফেরি চালাতে পারছি না। বৃহস্পতিবার সকাল থেকে এই নৌরুটে ৮টি ফেরি চলাচল করছে। ঘাটে পণ্যবাহী ট্রাকগুলোর সংখ্যা অনেক। কিন্তু এই ভারী যানবাহনগুলো আপাতত পারাপার করতে পারছি না। কারণ, ভারী যানবাহন ফেরিতে লোড নেয়া হলে ডুবোচরে আটকে ফেরিগুলো দুর্ঘটনার কবলে পড়তে পারে। তাই সব ধরণের দুর্ঘটনা এড়াতে সর্তক অবস্থায় সেবা দিয়ে যাচ্ছি।

ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পাড়েই আটকা পড়েছে অসংখ্য পণ্যবাহী ট্রাক। 

কাঁঠালবাড়ি ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আশিকুর রহমান বলেন, সকাল পর্যন্ত পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক কাঁঠালবাড়ি ঘাটে আটকা পড়েছে। শিমুলিয়া ঘাটেও বেশ কিছু ট্রাক আটকা রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!